প্রকাশিত: Tue, Mar 21, 2023 10:12 PM আপডেট: Fri, Jun 12, 2026 4:02 AM
ঈদ উপলক্ষে রেলের টিকেট বিক্রি শুরু ৭ এপ্রিল
আশিয়ানা রহমান: ঈদুল ফিতর উপলক্ষে উল্লেখিত তারিখ হতে শতভাগ অনলাইনে এসব টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে তথ্যটি জানান রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। সময় টিভি/ ঢাকা নিউজ ২৪ ডট কম/ ডিবিসি নিউজ
রেলপথ মন্ত্রী বলেন, এবার ঈদ উপলক্ষে ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে। আর এসব অগ্রিম টিকিট কাউন্টারে পাওয়া যাবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। সম্পাদনা: ইমরুল শাহেদ